কলিমউদ্দিন
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মুক্তিযোদ্ধা শেখ কলিমউদ্দিন ওরফে কালু (৬৩) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পিরোজপুর মাদ্রাসা প্রাঙ্গণে গত শুক্রবার বিকালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. জিয়াউল হক বাদশা
ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের সোনামুখী ধর্মকুড়া গ্রামের মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার মো. জিয়াউল হক বাদশা (৬২) গত শুক্রবার বিকালে তার নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। স্থানীয় ঈদগাহ মাঠে গতকাল মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
