বরিশালে অপহরণের দুইদিন পর নারী শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৪৭
অপহরণের দুইদিন পর নগরীর কাশিপুরে খাল থেকে রুমানা আক্তার সাথী (২৫) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, গত কয়েক মাস পূর্বে বিবাহ বিচ্ছেদ হওয়া বখাটে স্বামী মফিজুল ইসলাম টিটু তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বিমানবন্দর থানার ওসি জানান, সাথীর ভাইয়ের দায়ের করা অপহরণ মামলার আসামি হচ্ছেন নিহত সাথীর স্বামী টিটু। ঐ মামলাটিই হত্যা মামলায় রূপান্তর করে টিটুকে আসামি দেখানো হয়েছে।