ছেড়ে দেওয়া হবে গভীর অরণ্যে
চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস এলাকা থেকে বিরল প্রজাতির ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেটের স্লুইসগেট এলাকা থেকে সাপটিকে আটক করে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসানের নেতৃত্বে সাপটি উদ্ধার করে প্রাণিবিদ্যা ল্যাবে নিয়ে আসা হয়।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান বলেন, এটি একটি ডার্ক পাইথন প্রজাতির সাপ। এটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটিকে উদ্ধার করে আমাদের বিভাগের ল্যাবে প্রাথমিক চিকিত্সা দিয়েছি। পুরোপুরি সুস্থ হলে পরে এটিকে আমরা গভীর অরণ্যে ছেড়ে দিব। সাপটি হঠাত্ লোকালয়ে চলে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, এদের আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে এটি একটি কারণ হতে পারে অথবা রাতের বেলায় খাবারের সন্ধানে এসে আটকা পড়েছে।
