খুলনা অফিস
খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির কর্মীসভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।
সভায় বক্তারা বলেন, দেশে শান্তি বিরাজ করলেও প্রশাসনের বিভিন্ন জায়গায় জামায়াত-বিএনপির সমর্থক কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীরা অতি গোপনে ঘাপটি মেরে পড়ে থেকে দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাচ্ছে। বন প্রশাসনে চতুর্থ শ্রেণির কর্মচারীরা যুগ যুগ ধরে দুর্নীতি করে বন ধ্বংস করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সভায় বক্তারা এদের প্রতি দুর্নীতি দমন ও গোয়েন্দা সংস্থাকে দৃষ্টি দেয়ার জন্য দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আ.মজিদ। বক্তব্য রাখেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, আব্দুস সামাদ গাজী, মাজাহার উল ইসলাম মিলন, আবু জাফর, মো. হায়দার আলী হাওলাদার, আব্দুল লতিফ, ড. এসএম জাকারিয়া, মোহাম্মদ আলী, আজাদ শেখ, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এমদাদুল হক, অ্যাডভোকেট দিলীপ কুমার মিস্ত্রী, পান্না পসারী, অ্যাডভোকেট নাছরিন আক্তার, অ্যাডভোকেট শাহরিয়া ইরানী হ্যাপী, অ্যাডভোকেট জেসমিন আক্তার, অ্যাডভোকেট সাবিরা ইয়াসমিন লাকী, অ্যাডভোকেট নাসরিন আক্তার, ডা. আব্দুর রাজ্জাক, মেনহাজুল ইসলাম, শাহ কামাল প্রমুখ।
