পিসিবি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজাম সেঠি

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৪৮
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন সেদেশেরই স্বনামধন্য সিনিয়র সাংবাদিক নাজাম সেঠি। পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরীফের সিদ্ধান্তেই তাকে দায়িত্ব দেয়া হয় বলে জানায় পিসিবি’র গভর্নিং বোর্ড। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে পিসিবি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জাকা আশরাফ। তবে গেল মাসে ইসলামাবাদের হাইকোর্ট থেকে নির্দেশ আসে— ‘আশরাফকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার। কারণ নির্বাচনে বিতর্কিতভাবে জিতেছিলেন তিনি।’ সরকারের কাছে সরাসরি এক চিঠিতে হাইকোর্টের বিচারপতি সৈকত আজিজ বলেন, ‘আশরাফকে সরিয়ে পিসিবি প্রধান হিসেবে নতুন কাউকে নিয়োগ দেয়া হোক।’ সেই মোতাবেক আশরাফের পরিবর্তে পিসিবি’র ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন সেঠি। পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে ইতোমধ্যে দায়িত্বও পালন করছেন তিনি। তাই পিসিবি’র এমন দায়িত্ব পেয়ে বেশ খুশী সেঠি বলেন, ‘আমি এই পদটি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে সেখানে নিয়োগ দিয়েছেন। তবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। ফলে এখন আমার প্রধান কাজ হবে আইসিসি’র পরবর্তী সভায় যোগদান করা এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য যোগ্য দল তৈরি করা।’ - বাসস