সদরঘাটে নৌমন্ত্রীর গাড়ি ধাক্কা দিলো রিকশাকে

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৪৯
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের গাড়ি গতকাল রবিবার একটি রিকশাকে ধাক্কা দিলে রিকশা চালকরা এর তীব্র প্রতিবাদ জানায়। এ সময় পুলিশ রিকশা চালকদের লাঠিচার্জ করে। গতকাল দুপুরে রাজধানীর সদরঘাট গোলচক্করে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে নৌমন্ত্রী শাজাহান খান আদালত চত্বরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঐদিক দিয়ে যাচ্ছিলেন। সদরঘাট গোলচক্করের কাছে (ঢাকা কলেজিয়েট স্কুলের সামনে) মন্ত্রীর গাড়ি একটি রিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক রাস্তায় পড়ে গেলে আশপাশের রিকশাচালকরা এর প্রতিবাদ করে। এক পর্যায়ে পুলিশ রিকশাচালকদের মৃদু লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি শান্ত হয়।