চট্টগ্রাম অফিস
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে এবং স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির মূল উত্পাটনে দলকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, ‘বিএনপি-জামায়াত দেশ ও সমাজের বিষফোড়া-ক্যান্সার। এদের সমূলে উত্পাটন করা ছাড়া বাংলাদেশ কখনোই নিরাপদ নয়।’
গতকাল শনিবার সকালে নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের সাতটি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত দিনব্যাপী বিশেষ বর্ধিত সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
