বিপ্লবী রবি নিয়োগীর মহাপ্রয়াণ দিবস পালিত

আপডেট : ১১ মে ২০১৯, ২২:০৯

শেরপুর প্রতিনিধি

শেরপুরে শুক্রবার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, আন্দামান সেলুলার জেল ফেরত মেহনতি মানুষের কাছের মানুষ বিপ্লবী রবি নিয়োগীর ১৮তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে পৌর এলাকার দুর্গানারায়ণপুর মহল্লায় বিপ্লবী রবি নিয়োগী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মহাপ্রয়াণ দিবস পালন করা হয়। এ উপলক্ষে কমিউনিস্ট নেতা আবু সালেহ মোহাম্মদ খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. সুধাময় দাস, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, সোলায়মান আহমেদ প্রমুখ।