আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যাতে তৈরি পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশের বিশেষ সহযোগিতা চেয়েছেন চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। গতকাল রবিবার নগরীর বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে সিএমপি‘র শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তারা এ অনুরোধ জানান।
