অ্যানিমেশন ও মাল্টিমিডিয়ায় ডিপ্লোমা কোর্স

আপডেট : ২৫ জুন ২০১৩, ১৯:৩৫
বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে থ্রিডি অ্যানিমেশন ও মাল্টিমিডিয়ার উপর প্রফেশনাল ডিপ্লোমা কোর্সে জুলাই ’১৩ সেশনে ভর্তি চলছে। কোর্সগুলো হলো ১ বছর মেয়াদী থ্রিডি অ্যানিমেশন টেকনোলজি, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এবং আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন। এ ছাড়া ৪ মাস মেয়াদী কোর্সের মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, থ্রিডি ম্যাক্স, ভিডিও এডিটিং এবং অটোক্যাড। কর্মজীবীদের জন্য সান্ধ্যকালীন ক্লাসের সুযোগ রয়েছে। ফোন :০১৭৬৬৯২৪৭০০।