বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে গত ২৩ জুন বেসিস সভাকক্ষে ‘মোবাইল পেমেন্ট ইন্টিগ্রেশন ফর মোবাইল অ্যাপস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিস-এর পরিচালক শাহ ইমরাউল কায়ীশ। অন্যান্যের মধ্যে বেসিস-এর সভাপতি একেএম ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদ, বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল এস কাদির প্রমুখ উপস্থিত থেকে বক্তৃতা করেন। ওয়ার্কশপে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য সহজ ও সুবিধাজনক মোবাইল পেমেন্ট পদ্ধতি সন্নিবেশনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মোবাইল অ্যাপস তৈরিতে সংশ্লিষ্ট উল্লেখযোগ্যসংখ্যক বেসিস সদস্যবৃন্দ ছাড়াও বিকাশ ও ডাচ-বাংলা ব্যাংকের প্রতিনিধিবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
