এক নজরে ইথ্রি ২০১৩

আপডেট : ২৫ জুন ২০১৩, ২০:৪৬
‘দ্য ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো’ প্রযুক্তি বিশ্বের কাছে সংক্ষেপে ইথ্রি (E3) নামে পরিচিত। বাত্সরিক এই আয়োজনকে গেমিংয়ের সর্ববৃহত্ বিশ্ব আয়োজন হিসেবে অভিহিত করা যায়। বড় বড় গেম এবং গেম কনসোল নির্মাতারা অংশ নিয়ে থাকে এই আয়োজনে। আর তাতে করে গেমপ্রেমীদের এক মহোত্সবে পরিণত হয় ইথ্রি। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান, সনি’র প্লেস্টেশন৪ আর নতুন নতুন সব গেমের খবর নিয়ে গেমারদের উত্তেজনায় রেখেছে ইথ্রি ২০১৩। এবারের ইথ্রি’র কিছু খবর এই লেখায় জানানো হলো। এক্সবক্স ওয়ান মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্সের সর্বশেষ সংস্করণের নাম এক্সবক্স ওয়ান। সম্প্রতি অবমুক্ত এই গেম কনসোলকে অবশ্য তারা বলছে কমপ্লিট এন্টারটেইনমেন্ট সলিউশন। এবারের ইথ্রিতে এই কনসোলটি বাজারে বিক্রির তারিখ ঘোষণা করেছে মাইক্রোসফট। তারা জানিয়েছে, আসছে নভেম্বর মাস থেকে এর বিক্রি শুরু হবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাজারে। এর দাম রাখা হয়েছে যুক্তরাজ্যের বাজারে ৪২৯ পাউন্ড এবং যুক্তরাষ্ট্রের বাজারে এর দাম হবে ৪৯৯ ডলার। আসছে প্লেস্টেশন৪ মাইক্রোসফটের এক্সবক্স ওয়ানের মতো সনিও কিছুদিন আগেই তাদের প্লেস্টেশন গেম কনসোলের সর্বশেষ সংস্করণ প্লেস্টেশন৪ অবমুক্ত করেছে। ইথ্রিতে সনি জানিয়েছে, চলতি মাস থেকেই এর বিক্রি শুরু হবে বিশ্বব্যাপী। যারা প্লেস্টেশনের ভক্ত, তাদের জন্য বড় একটি সুখবর হচ্ছে প্লেস্টেশন৪-এর দাম হবে এক্সবক্স ওয়ানের চাইতেও কম। যুক্তরাজ্যের বাজারে এর দাম হবে ৩৪৯ ডলার এবং যুক্তরাষ্ট্রের বাজারে এর দাম হবে ৩৯৯ ডলার। অর্থাত্ এক্সবক্স ওয়ানের চাইতে এর দাম ১০০ ডলার কম হবে। শুধু তাই নয়, প্লেস্টেশন৪-এ সেকেন্ড-হ্যান্ড গেম খেলার বিষয়েও কোনো বাধ্যবাধকতা রাখেনি সনি। প্লেস্টেশন যারা পছন্দ করেন, তাদের জন্য সুখবরই বটে! পুরোনো গেমে নিনটেনডো গেমিংয়ের বাজারটা নিনটেনডো’র জন্য খুব একটা ভালো কাটছে না। তাদের গেম কনসোলের সর্বশেষ সংস্করণ নিনটেনডা ‘উই ইউ’ খুব একটা সাড়া ফেলেনি বাজারে। তাই এবারের ইথ্রিতে পুরোনো গেমগুলোকেই নতুন রূপে নিয়ে গেমারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে তারা। মারিও, বেয়োনেট্টা, ডাংকি কং, পোকেমনের মতো জনপ্রিয় চরিত্রকে আবার তারা ফিরিয়ে নিয়ে এসেছে তাদের এই আয়োজনে। নিনটেনডো জানিয়েছে, সুপর মারিও আসছে থ্রিডি গেম হিসেবে। উই ইউ-এর জন্য মারিওকার্ট৮-ও আসছে। পুরোনো জনপ্রিয় এসব গেমের চরিত্রগুলো নিনটেনডোর গেমারদের ফিরিয়ে নিয়ে আসবে বলেই আশাবাদী নিনটেনডো। এনভিডিয়ার সরব উপস্থিতি গ্রাফিক্সের দুনিয়া মাতিয়ে এখন গেমিংয়ে সরব উপস্থিতি নিয়ে ব্যস্ত এনভিডিয়া। এবারের ইথ্রিতে তারা তাদের সর্বশেষ গ্রাফিক্স কার্ড জিফোর্স জিটিএক্স ৭৮০ প্রদর্শন করেছে, যা গেমিংয়ে ভিন্ন মাত্রার পারফরম্যান্স প্রদান করবে। এ ছাড়া তাদের গেম কনসোল শিল্ডও নজর কেড়েছে গেমপ্রেমীদের। এর বাইরেও ক্লাউড গেমিং নামে নতুন এক প্রযুক্তির সাথে গেমারদের পরিচয় করিয়ে দিয়েছে তারা। এর মাধ্যমে ক্লাউড বা অন্য কোনো কেন্দ্রীয় সার্ভার থেকেও গেম চালানো যাবে বলে জানিয়েছে এনভিডিয়া। নতুন গেম ইথ্রিতে নতুন অনেক গেমের ঘোষণাই এসেছে। এসব গেমের মধ্যে রয়েছে মিরর’স এজ২, রাইস:সন অব রোম, ড্রাগন এজ:ইনকুইজিশন, ফোরজা মটোরস্পোর্ট৫, অ্যাসাসিনস ক্রিড৪, মাইনক্র্যাফট, নিড ফর স্পিড (এনএফএস): রাইভাল, রেম্যান লিজেন্ড, ইনফেমাস:সেকেন্ড সন প্রভৃতি উল্লেখখযোগ্য।