টেক ফ্যাশন

এমপিথ্রি বারবিকিউ গ্রিল

আপডেট : ২৫ জুন ২০১৩, ২০:৪৭
বারবিকিউ করতে পছন্দ করেন এবং একইসাথে গান শুনতেও পছন্দ করেন, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিছু নয়। বরং বারবিকিউ করার সময় গান শোনার ব্যবস্থা না থাকলেই অনেকে অপূর্ণ বোধ করেন। তাদের জন্যই যেন তৈরি হয়েছে এমপিথ্রি বারবিকিউ গ্রিল। ইনডোর এবং আউটডোরে ব্যবহারের উপযোগী এই ডিভাইসটিতে গ্রিল করার জন্য রয়েছে ২০০ বর্গইঞ্চি সমপরিমাণ কুকিং ট্রে। ননস্টিক এই ট্রেতে গ্রিল করার পাশাপাশি রোস্ট করার কাজও করা যায়। বাতাসের তোড় থেকে রান্নাকে রক্ষা করতে এতে একটি লিডও রয়েছে। ৩০০ থেকে ৪২৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রায় কাজ করে এটি। রয়েছে থার্মোস্ট্যাটের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য প্রোব। এর সাথে গান শোনার জন্য রয়েছে বিল্ট-ইন ১০ ওয়াটের স্পিকার। ৩.৫ মিলিমিটার জ্যাক থাকায় সব ধরনের এমপিথ্রি প্লেয়ারের সাথেই কাজ করে এটি। বাড়তি সুবিধা হিসেবে এমপিথ্রি প্লেয়ার রাখার জায়গাও রয়েছে এতে। আইপড, আইফোন বা স্মার্টফোন থেকেও এটি গান চালাতে পারে।