নিনটেনডো তাদের নতুন গেমের তালিকায় যুক্ত করেছে পুরোনো জনপ্রিয় ডাংকি কং। ইথ্রিতে এই ডাংকি কংকেই নতুন রূপে হাজির করেছে তারা। পাশের ছবিতে ডাংকি কংয়ের প্রতিরূপের পাশে দেখা যাচ্ছে দুইজন দর্শনার্থীকে।
সনি তাদের স্মার্টওয়াচের নতুন সংস্করণ প্রদর্শন করেছে। পানি এবং ধুলারোধী এই স্মার্টওয়াচে এনএফসি প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। পাশের ছবিতে নতুন এই স্মার্টওয়াচটি দেখা যাচ্ছে একজন মডেলের হাতে।
টেলিভিশনে এখন চলছে ৪কে প্রযুক্তির রাজত্ব। সম্প্রতি ভারতের বাজারেও ৪কে প্রযুক্তির টেলিভিশনের প্রবেশ ঘটেছে সনির হাত ধরে। পাশের ছবিতে সনির ব্রাভিয়া সিরিজের ৪কে টিভি প্রদর্শন করছেন মডেল।
হুয়াওয়ে সম্প্রতি অবমুক্ত করেছে বিশ্বের সবচাইতে পাতলা স্মার্টফোন অ্যাসেন্ড পি৬। ১.৫ গিগাহার্জ প্রসেসর আর ৪.৭ ইঞ্চি ডিসপ্লের ফোনটির পুরুত্ব মাত্র ৬.১৮ মিলিমিটার। ছবিতে ফোনটি প্রদর্শন করতে দেখা যাচ্ছে।
