দোয়ারাবাজার নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৫ জুন ২০১৩, ২০:৫৫
ভারতের সীমান্তবর্তী মেঘালয়ের খাসিয়ামারা নদী ভাঙ্গনে দিশেহারা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ (বাংলাবাজার) বাজারসহ আশ-পাশের ১৫টি গ্রামের মানুষ মানববন্ধন করেছে। গত সোমবার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নবাসীর উদ্যোগে খাসিয়ামারা নদী তীরবর্তী লিয়াকতগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ নেয়।