রানা প্লাজা ট্র্যাজেডি

ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য থাই সরকারের মানবিক সহায়তা

আপডেট : ২৫ জুন ২০১৩, ২১:২০
সাভারের রানা প্লাজা ধসে হতাহতদের জন্য এক লাখ ৬৬ হাজার মার্কিন ডলারের মানবিক সহায়তা দিয়েছে থাইল্যান্ড। সোমবার থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সুরাবাং তোবিচাক চাইকুল এই সহায়তার অর্থ বাংলাদেশের প্রতিনিধির কাছে হস্তান্তর করেন। এই অর্থ রানা প্লাজা ধসে নিহতদের পরিবারের জন্য সহায়তা ও আহতদের চিকিত্সার জন্য ব্যয় হবে। প্রসঙ্গত: গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১শ ২৭ জন নিহত ও আড়াই হাজার আহত হয়।