আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল

পবা উপজেলা চ্যাম্পিয়ন

আপডেট : ২৫ জুন ২০১৩, ২২:০১
উপজেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলে মোহনপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে রাজশাহীতে আন্তঃউপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আন্তঃউপজেলা খেলাধুলা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ ফাইনালে বুটেল দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন। খেলাশেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী বিভাগের কমিশনার হেলালুদ্দীন আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী, পুলিশ সুপার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আলমগীর কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, মাহমুদ জামাল ও লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডি, সহ-সাধারণ সম্পাদক সরিফুর রহমান নূরুল হক, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম ফরহাদ, কে.এম. মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, কোষাধ্যক্ষ শেখ মো. আজিজুর রহমান বাচ্চু, পবা উপজেলা নির্বাহী অফিসার মো. রাজ্জাকুল ইসলাম, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, এন.ডিসি মো. সুজাউদ্দৌলা ও কমিটির সম্পাদক মো. মুরাদুজ্জামান এলান প্রমুখ।