কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড আলী আকবর মিয়ার মার্কেটে মাহতী ওয়ার্কশপে মেরামতরত তেলবাহী ট্যাংকলরি বিস্ফোরণ ঘটে দোকান মিস্ত্রি এবং পথচারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণে আহতরা হলেন, মাহতী ওয়ার্কশপের মিস্ত্রি বি-বাড়িয়া জেলার নবী নগরের মো. শফিক (২৫), আগরপুর পশ্চিমপাড়া রতন মিয়ার ছেলে পথচারী মো. সালমান (১৪) ৩। চর কামালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে পাশের দোকান নাজমা মটরস-এর স্টাফ মো. নাঈম (১৮) ৪। অজ্ঞাত ট্যাংকলরি কোম্পানির লোক।
