গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৬ জুন ২০১৩, ১৯:৩৬
প্রতি বছর ২১ জুন বছরের সবচেয়ে বড় দিনটিকে উদযাপনের অংশ হিসেবে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যেই মেক মিউজিক নিউইয়র্ক নামের বাত্সরিক সংগীতায়োজন করা হয়ে থাকে। আর এ বছর হাজারও কনসার্টের ভিড়ে মেক মিউজিক নিউইয়র্ক নামের এই আয়োজনটিকেই ব্যতিক্রমী এক রেকর্ড গড়ার মাধ্যমে উদযাপন করেন ব্রুকলিন স্কুল অব গ্লোবাল আর্টসের একদল শিক্ষার্থী। এই স্কুলের শিক্ষার্থী ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবীর উদ্যোগে গেল ২১ জুন একসাথে ১৭৫ জন ইলেকট্রিক কিবোর্ড বাজানোর মধ্য দিয়ে একসাথে সবচেয়ে বেশি মানুষের কিবোর্ড বাদনের রেকর্ডটি স্থাপিত হয়। এই ১৭৫ জনের সবাই এদিন একই সাথে পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে প্যাচেলবেল-এর ক্যানন ইন ডি সুরটি বাজিয়ে শোনান।