গতকাল থেকে ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত কম্পিউটার সোর্সের ব্র্যান্ড শপে শুরু হয়েছে দেশি সিএসএম ব্র্যান্ডের পিসি আর ট্যাব নিয়ে ‘সিএসএম সপ্তাহ’। সপ্তাহব্যাপী এই উত্সবের উদ্বোধন করেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মাঞ্জুর এবং কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে কম্পিউটার সোর্সের পরিচলক এইউ খান জুয়েল, শামসুল হুদা, বিভিন্ন গণমাধ্যম কর্মী, প্রযুক্তিবিদ, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও কর্পোরেট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশি ব্র্যান্ড সিএসএম সপ্তাহ উপলক্ষে এই আইটি ব্র্যান্ড শপে চলছে সিএসম ব্র্যান্ডের দেশি ডেস্কটপ ও ট্যাবলেট পিসির প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চালাকালে রয়েছে কিস্তিতে সিএসএম ব্র্যান্ডের পিসি কেনার সুযোগ। অ্যামেক্স ও ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন। কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ জানান, ব্র্যান্ড শপ থেকে এটি উদ্বোধন করা হলেও দেশজুড়ে কম্পিউটার সোর্সের শাখা অফিসগুলোতে একযোগে চলবে এই উত্সব।
