গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাউটার প্রশিক্ষণ কর্মশালা। দৃক আইসিটি’র সম্মেলন কেন্দ্রে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সহযোগিতায় এই কর্মশালায় রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন সিস্টেম ও অপারেটর ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের ডেপুটি কো-অর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি হাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, ট্রেজারার সুব্রত সরকার শুভ্র, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন প্রমুখ। তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন তথ্যপ্রযুক্তিবিদ মো. কামাল হোসেন ও জাহাঙ্গির হোসেন।
