বন্ধ হয়ে যাচ্ছে নুক ট্যাবলেট

আপডেট : ২৬ জুন ২০১৩, ১৯:৪০
ই-রিডার নির্মাতা হিসেবেই বার্নস অ্যান্ড নোবেলের পরিচিতি। অ্যামাজনের কিন্ডল ই-রিডারের সাথে নুক ই-রিডারগুলো বেশ প্রতিদ্বন্দ্বিতাও তৈরি করেছে এক সময়। পরে অ্যামাজনের দেখাদেখি ট্যাবলেট পিসিও তৈরি শুরু করে বার্নস অ্যান্ড নোবেল। নুক ট্যাবলেট অবশ্য বাজারে সাড়া ফেলতে পারেনি প্রত্যাশিত মাত্রা অনুযায়ী। আর তার ফলেই শেষ পর্যন্ত নুক ট্যাবলেট তৈরি বন্ধের ঘোষণা দিয়েছে বার্নস অ্যান্ড নোবেল। এখন ই-বুক রিডারেই মনোযোগী হবে তারা। নুক ট্যাবলেট যেগুলো বাজারে রয়েছে, সেগুলোতেও ছাড় দিয়েছে তারা। মাত্র ১২৯ ডলারে নুক এইচডি আর ১৪৯ ডলারে নুক এইচডি+ বিক্রি করছে তারা।