সিরাজগঞ্জের এক মানবদরদী সন্তান আনোয়ার জাহিদ

আপডেট : ২৬ জুন ২০১৩, ২০:১৮
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছূয়াকান্দী গ্রামের এক মানবদরদী গর্বিত কৃতি সন্তান আনোয়ার জাহিদ । যিনি নিজের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে সমাজের অবহেলিত অসহায় দরিদ্র মানুষকে উপকার করে নিরবে তার মানবিক দায়িত্ব পালন করছেন। এই তো মাত্র কয়েকদিন আগে বহুলী ইউনিয়নের হরিনহাটা গ্রামের অগ্নিকান্ডে ইসমাইল হোসেন নামের এক দরিদ্র পরিবারের ঘরবাড়ী পুড়ে নিঃস্ব হয়ে যায়। তিনি সেখানে ছূটে গিয়ে একলক্ষ টাকা দিয়ে পরিবারটিকে পূর্ণবাসিত করেছেন। অসহায় মানুষদের নানামুখী সহযোগীতা করে সমাজ সেবায় এক অনন্য ভূমিকা পালন করে চলেছেন। প্রচার বিমুখ এইু যুবকটি নীরবে নিভৃতেই মানুষের কল্যানে কাজ করতেই বেশী ভাল পছন্দ করেন। ২২ বছর ধরে আমেরিকা প্রবাসী এই যুবক প্রতিদিন প্রায় ১৬ ঘন্টা কাজ করেন। আমেরিকায় ৮ ঘন্টা কাজের টাকায় নিজের জীবন সংসার চালান। বাদবাকী ৮ ঘন্টা কাজের টাকা নিজের জন্মভূমি সিরাজগঞ্জের অসহায় মানুষের কল্যানে অকাতরে দান দরছেন। বিশেষ করে অসহায় গরীব মানুষের কন্যা দায়গস্থ পিতাদের কন্যার বিয়েতে সহযোগীতা, গরীব অসুস্থ রোগীদের চিকিত্সাসেবা, গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার খরচ দিয়ে সহযোগীতা, গরীব মানুষের বাড়ীতে নলকুপ প্রদান, ঘরবাড়ী নির্মানে সহযোগীতা, জেলার অগনিত মসজিদ -মাদ্রাসা কবরস্থান উন্নয়নে নীরবে অকাতরে সহযোগীতা করে চলেছেন তার কোন হিসেবে নেই। শূধূ মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য এই চেতনাবোধ থেকেই তিনি মানব সেবার মাঝেই জীবনের সকল আনন্দ খূঁজে পান।