পৃথিবীর মানচিত্রে সুজলা- সুফলা ছোট এই দেশটি সোনার বাংলাদেশ নামে পরিচিত। আবার এই দেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা। যুগে যুগে এই জেলায় জম্মগ্রহণ করেছেন কবি, সাহিত্যিক ও অনেক দেশহিতৈষী বরেণ্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী , গণিত সম্রাট যাদব চক্রবতী , কবি রজনীকান্ত্ম সেন, মহাকবি গাজী এ বলকান , সৈয়দ আবু মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী ডঃ আব্দুল্লাহ আল মুতী, ক্যাপ্টেন এম মুনসুর আলী, সাহিত্য রত্ন নজিবুল রহমান প্রমুখ অন্যতম। যমুনা নদীর উপকুলে যে বন্দরটি আজ সিরাজগঞ্জ নামে পরিচিত এবং সেই সিরাজগঞ্জ নামের পেছনে যার অন্যন্য অবদান রয়েছে তিনি হলেন জমিদার সিরাজ আলী চৌধুরী। জানা যায় আঠারো শতকের প্রথম দিকে যমুনা নদীর তীরবর্তী পূর্ণভূমি বড় বাজুর পরগনার এক জমিদার পরিবারে সিরাজ আলী চৌধুরী জম্মগ্রহণ করেন। তার পিতার নাম রজব আলী চৌধুরী ছিলেন বংশগত সূত্রে জমিদার। রজব আলী চৌধুরী মৃত্যুর পর এক মাত্র পুত্র সিরাজ আলী চৌধুরী জমিদারি প্রাপ্ত হন এবং সাত আনির জমিদার রুপে পরিচিত পান। জমিদার সিরাজ আলী চৌধুরী ছিলেন প্রখর মেধাসম্পন্ন কর্মবীর এবং উাদারচেতা ব্যক্তিত্ব ।
