মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলার রাজনগর উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের সাঁতারের সমাপনী প্রতিযোগিতায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ১ম গ্রুপে জাহাঙ্গীর আলম ও ২য় গ্রুপে মাহবুবুজ্জামান এবং ৩য় গ্রুপে শাওন ইসলাম চ্যাম্পিয়ন হয়। রাজনগর উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন ক্ষুদে সাঁতারু তিন গ্রুপে অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো রাজনগর আইডিয়েল উচ্চ বিদ্যালয়, কদমহাটা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, শহীদ সুদর্শণ উচ্চ বিদ্যালয়, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় ও রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়। রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউদ্দোলা ভেলাই। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মুজিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কমল অধিকারী প্রমুখ।
