জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদঃ ঢাকা মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন, সন্ধ্যা ৬টায়, ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে।
গণতান্ত্রিক বাম মোর্চাঃ বিতর্কিত টিকফা চুক্তি মন্ত্রিসভায় অনুমোদনের প্রতিবাদে এবং শ্রমিকদের জীবনের নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশসহ ১০ দফা দাবিতে সংসদ অভিমুখে পদযাত্রা, বিকাল সাড়ে ৪টায়।
জয়নুল গ্যালারিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে তরুণ শিল্পী সুমনের একক শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন বেলা ১১টায়।
বাংলা পারফিউম ডিসট্রিবিউটর্স লিমিটেডঃ উত্তরার স্বদেশিতে বাংলা পারফিউমের ৯ম আউটলেটের উদ্বোধন, সন্ধ্যে ৭টায়।
শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠীঃ উচ্চাঙ্গ সঙ্গীতের পথিকৃত্ শফিউর রহমানের ২য় মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান, বিকাল সাড়ে ৫টায়, বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ম তলায়।
জাতীয় পার্টিঃ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা. সকাল ১১টায়, বনানীস্থ পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে।
বাংলা কমিউনিকেশন লিমিটেডঃ পথশিশুদের অভিনয়ে নির্মিত টেলিভিশন নাটক ‘হীরামন’ ও ‘আকাশকুসুম’-এর প্রিমিয়ার শো, সকাল ১১টায়, বসুন্ধরা সিটির স্টার সিনেকমপ্লেক্সে।
অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদঃ ‘মাদকবিরোধী আন্দোলন ও আজকের সমাজ’ শীর্ষক আলোচনা সভা ও মাদকবিরোধী অ্যাওয়ার্ড প্রদান, সকাল ১১টায়, গণগ্রন্থাগার সেমিনার কক্ষে।
