বরিশাল নার্সিং কলেজ

ধর্মঘটের তৃতীয় দিনে শিক্ষার্থীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

আপডেট : ২৬ জুন ২০১৩, ২২:৫৯
৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস বর্জনসহ বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ধর্মঘট পালন অব্যাহত রেখেছে। কর্মসূচির তৃতীয় দিনে গতকাল বুধবার নার্সিং কলেজের মূল ফটকে তালা দিয়ে শিক্ষার্থীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানায়, দাবি পূরণ না হলে ২৯ জুন থেকে অনশন পালন করা শুরু হবে। এদিকে আজ বৃহস্পতিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে।