সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক, ইমেইল ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ প্রদানে চুক্তিবদ্ধ হয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। প্রশিক্ষণ প্রোগ্রামটি ২৬ জুন ডিআইআইটি মিলনায়তনে শুরু হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরীন আক্তার কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রত্নত্ত্ব অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মো. আবু বকর সিদ্দিক, ডিআইআইটি’র ডেপুটি একাডেমিক ডিরেক্টর মো. সামসুদ্দীন আহমাদ ও কনসালটেন্ট উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচীতে ২০ জন কর্মকর্তা অংশ নেন। কর্মসূচিটি ১০ জুলাই পর্যন্ত চলবে।
