সম্প্রতি খুলনার একটি রেস্টুরেন্টে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘আসুস পার্টনার মিট’ শীর্ষক অনুষ্ঠান। এতে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্, আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আল ফুয়াদ, আসুস চ্যানেল সেলস ম্যানেজার কাজী মেহেদী হাসান, আসুস ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমান, গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল সেলস ম্যানেজার সমীর কুমার দাশ, আসুস এবং গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন কর্মকর্তাবৃন্দসহ খুলনার আসুসের বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের ১২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্লোবাল ব্র্যান্ডের শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান। অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের মাধ্যমে আগত অতিথিদের মধ্য থেকে ৫ জনকে আকর্ষণীয় উপহার সামগ্রী দিয়ে পুরস্কৃত করা হয়।
