হ্যাকিংয়ের শিকার অপেরা

আপডেট : ২৭ জুন ২০১৩, ১৯:৩৩
জনপ্রিয় ওয়েব ব্রাউজার অপেরা চলতি মাসেই হ্যাকিংয়ের শিকার হয়। অপেরার নিজস্ব এক ব্লগপোস্টে এই তথ্যটি জানানো হয়েছে। গত ১৯ জুন তাদের নেটওয়ার্কে এই হামলা চালানো হয়। তবে এই আক্রমণে গুরুত্বপূর্ণ কোনো তথ্য হারায়নি বলেই জানিয়েছে অপেরা। পাশাপাশি কারা এই আক্রমণ চালিয়েছে, সেটাও নিশ্চিত করতে পারেনি তারা। এটি নিয়ে আইনি সংস্থাগুলোর সাথে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে। আর গ্রাহকদের তথ্যের সম্পূর্ণ নিরাপত্তা দিতে অপেরা প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানানো হয়েছে ব্লগপোস্টে।