উত্তরাখণ্ডের পর্যটন শিল্পে ক্ষতি ১২ হাজার কোটি টাকা :সমীক্ষা

আপডেট : ২৭ জুন ২০১৩, ২১:০৩
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উত্তরাখণ্ডে চলতি আর্থিক বছরে পর্যটন শিল্পে আনুমানিক ১২ হাজার কোটি ক্ষতি হবে। বিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (পিএইচডিসিসিআই) একটি সমীক্ষায় একথা বলা হল। সমীক্ষার উপর ভিত্তি করে ওই সংস্থার মুখ্য অর্থনীতিবিদ এসপি শর্মা বলেছেন, ২০১৩-১৪ অর্থবর্ষে উত্তরাখণ্ডের পর্যটন থেকে ২৫ হাজার কোটি টাকা আসার কথা ছিল। প্রথম তিন মাসে পাঁচ থেকে ছ’হাজার কোটি টাকা এসেছে। কিন্ত আগামী মাসগুলোতে আরও পাঁচ থেকে ছ’হাজার কোটি টাকার বেশি আসবে না। কারণ, উত্তরাখণ্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো বন্যার জলে ভেসে গিয়েছে।