গাজার দুটি সীমান্ত পথ খুলে দিয়েছে ইসরাইল

আপডেট : ২৭ জুন ২০১৩, ২১:০৩
ইসরাইলি সেনাবাহিনী বুধবার গাজা ভূখণ্ডের দুটি সীমান্ত পথ পুনরায় খুলে দিয়েছে। জঙ্গিরা সীমান্ত এলাকায় পাঁচটি রকেট হামলা চালানোর পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ইসরাইল গত সোমবার সীমান্ত পথ দুটি বন্ধ করে দিয়েছিল। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘কেরেম শালোম ও ইরেজ নামের সীমান্ত পথ দুটিকে আজ সকালে খুলে দেয়া হয়েছে এবং সেখানে সবকিছু স্বাভাবিক রয়েছে।’