সংবাদ কণিকা

আপডেট : ২৭ জুন ২০১৩, ২১:০৩
নারীদের বিবাহ বিচ্ছেদ বিপজ্জনক পাকিস্তানের রক্ষণশীল এলাকায় কোনো মেয়ে বিবাহ বিচ্ছেদ করতে চাইলে তাকে জীবনের ঝুঁকি নিতে হয়। এ অবস্থা সত্ত্বেও দাম্পত্য জীবনে অতিষ্ঠ হয়ে অনেক মেয়েই বিয়ে ভাঙার জন্য আবেদন করেন। দেশটির সবচেয়ে বড় নারী সংগঠন আউরাত ফাউন্ডেশনের তথ্য অনুসারে, দাম্পত্য জীবনে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিবাহ বিচ্ছেদের আবেদন করার কারণে শুধু গত বছরেই ৮ হাজারেরও বেশি নারী খুন হয়েছেন। সংস্থাটির প্রধান সাবিনা আইয়াজ বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত বিয়েটা টিকিয়ে রাখতে হবে, মেয়েদের ওপর এই রকম একটা নৈতিক চাপ দিয়ে থাকে আমাদের সমাজ। এটা একটা বড় ভুল।—ডয়চে ভেলে ঝাড়খন্ডে মাওবাদীদের তাণ্ডব ভারতের ঝাড়খন্ড রাজ্যের জামতরা জেলার ঘাতিয়ারি এলাকায় নির্মাণ শ্রমিকদের একটি অস্থায়ী বাসস্থান জ্বালিয়ে দিয়েছে সন্দেহভাজন মাওবাদীরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় তারা কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। তারা বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এছাড়া রাস্তা নির্মাণের কাজের জন্য ব্যবহূত কয়েকটি মেশিন, একটি জেনারেটর ও একটি ট্রাক্টরও তারা জ্বালিয়ে দেয়। জেলার ডেপুটি পুলিশ সুপার এর সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি এবং ওই এলাকার নিরাপত্তা বিধানে ব্যবস্থা করছি।—পিটিআই চীনে ফের বার্ড ফ্লুর আশঙ্কা চীনে গত ফেব্রুয়ারিতে ছড়িয়ে পড়া নতুন এইচ৭এন৯ বার্ড ফ্লু’র প্রকোপ সমপ্রতি কয়েক মাসে কমে এসেছে বলে ধারণা করা হলেও বিজ্ঞানীরা মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, বছর শেষে আবারো এর প্রাদুর্ভাব ঘটে তা ছড়িয়ে পড়তে পারে বাইরের দেশগুলোতেও। চীন ও হংকং-এ গবেষকরা মে মাসের শুরু থেকে এ পর্যন্ত শুধুমাত্র একজনের দেহে এইচ৭এন৯ বার্ড ফ্লু’র সংক্রমণ চিহ্নিত করেছেন। এর আগের মাসগুলোতে বিশ্ব স্বাস্থ্যসংস্থার হিসাব মতে, চীন এবং তাইওয়ান মিলে এ ভাইরাস আক্রান্ত হয় ১৩০ জন। এর মধ্যে মারা যায় ৩৭ জন।—রয়টার্স