খিলক্ষেত থেকে দুইটি সোনার বার উদ্ধার

আপডেট : ১২ মে ২০১৯, ০০:৩৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর খিলক্ষেত এলাকায় এক ব্যক্তির পকেট থেকে অবৈধ দুইটি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে খিলক্ষেতের ৩০০ ফিট সড়কের চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কায়েস আহমেদ (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০ তোলা করে।

খিলক্ষেত থানার এসআই মোফাকখারুল ইসলাম জানান, ৩০০ ফিট সড়কে গত শুক্রবার সন্ধ্যায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে আরোহী কায়েস আহমেদের পকেট থেকে দুইটি সোনার বার উদ্ধার করা হয়। তিনি এই সোনার বারের কোনো কাগজ-পত্র দেখাতে পারেননি। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামি কায়েস আহমেদকে গতকাল আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।