টিএমএসএস-এর উদ্যোগে গত বৃহস্পতিবার সংস্থার প্রধান কার্যালয় ঢাকায় দু’দিনব্যাপী ‘বাড়ী বসে বড়লোক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-১ মোহাম্মদ খায়রুল ইসলাম,উপ-নির্বাহী পরিচালক-২ মো. আব্দুল কাদের, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়েশা বেগম, প্রকল্প পরিচালক ও আয়োজক নিগার সুলতানা,আরো উপস্থিত ছিলেন এলায়েন্স ফোরাম ফাউন্ডেশনের জাপান থেকে আগত কুমিকো, পাম নেদারল্যান্ডের প্রতিনিধি কীইস সিঙ্কে, টিএমএসএস’র পরিচালক মো. জাকির হোসেন, পরিচালক মো. হাবিবুল হাসান সিদ্দিকী, পরিচালক ডা. মো. মতিউর রহমানসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ‘বাড়ী বসে বড়লোক’ প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে নিজ অর্থায়নে টিএমএসএস এ ধরনের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো অনলাইনে আউট সোর্সিং প্রশিক্ষণ দিয়ে নারীদের ঘরে বসে আয় করার সুযোগ সৃষ্টি করা। সরকারের ইউনিয়ন পর্যায়ের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদেরকে এ ধরনের প্রশিক্ষণ দিয়ে মাস্টার ট্রেইনার হিসেবে তৈরীর জন্য উপযোগী করে গড়ে তোলা। এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪৬ জন নারী আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে। অনুষ্ঠানে টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে দেশব্যাপী পূর্ণগতিতে এ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
