শ্রীলংকায় হামলার নেপথ্যে ‘পারিবারিক নেটওয়ার্ক’

আপডেট : ১২ মে ২০১৯, ০০:৪১

ইত্তেফাক ডেস্ক

শ্রীলংকায় গির্জা ও পাঁচ তারকা হোটেলে হামলার পেছনে পারিবারিক নেটওয়ার্ক কাজ করেছে বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে। উগ্রপন্থিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শ্রীলংকায় ৭০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাদের নেটওয়ার্ক এখনো ধ্বংস হয়নি। হামলাকারীরা সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করতো বলে তদন্তকারীদের ধারণা। তারা চেষ্টা করছেন, কীভাবে এই নেটওয়ার্ক পরিচালনা ও সমন্বয় করা হতো তা জানতে। এগুলো জানতে না পারলে শ্রীলংকায় উগ্রপন্থিদের তত্পরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। -বিবিসি