দ্বাদশ শ্রেণির ব্যবসায় নীতি ও প্রয়োগ

আপডেট : ২৮ জুন ২০১৩, ১৯:২২
ব্যবসায় নীতি ও প্রয়োগ মো: কবির হোসেন (সুজন), প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপক থেকে উক্ত প্রশ্নের জ্ঞানমূলক উত্তর বের করে কিভাবে উক্ত প্রশ্নের উত্তর সাজিয়ে উপস্থাপন করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো। জ্ঞানমূলক প্রশ্ন : তালিকাভূক্ত ব্যাংক কী ? জ্ঞানমূলক প্রশ্নের উত্তর : যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত নিয়ম-নীতি মেনে চলার অঙ্গিকারে আবদ্ধ হয়ে কেন্দ্রীয় ব্যাংকের সদস্যের তালিকায় নিজের নাম অন্তর্ভূক্ত করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। জ্ঞানমূলকের উত্তরের আলোকে উদ্দীপক : মিসেস নাছরিন আক্তার বিজলী একটি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা। তার কর্মরত ব্যাংকটি পুরানো হলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী ২০১১ সালে তাদের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০০ কোটি টাকায় উন্নীত করা হয়। পাশাপাশি তারা নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ এবং তরল সম্পদ সংরক্ষণ করে সাপ্তাহিক প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করে। এরুপ শর্ত পালন করার অঙ্গীকার তারা শুরুতেই কেন্দ্রীয় ব্যাংকের নিকট দাখিল করেছিল। ক) স্বায়ত্তশাষিত ব্যাংক কী ? ১ খ) ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন ? ২ গ) উপরের উদ্দীপকে মির্সেস নাছরিন আক্তার বিজলীর ব্যাংকটি তালিকাভূক্তির ভিত্তিতে কোন ধরনের ব্যাংক ? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে উক্ত ব্যাংকের শর্ত পালন করার কি ধরণের যুক্তিকতা আছে বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। ৪ উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর : যে ব্যাংক সরকারের বিশেষ আইন বলে এবং সংবিধানের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত,পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে স্বায়ত্তশাষিত ব্যাংক বলে। উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর : ব্যাংক একদিকে আমানতকারীদের নিকট থেকে কম সুদে অর্থ সংগ্রহ বা ধার করে এবং উক্ত অর্থ উচ্চ সুদে বা লাভে অন্যদেরকে ধার দেয় বলে ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়। ব্যাংকের নিজের কোন টাকা নেই। অন্যের টাকা চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী হিসাবের মাধ্যমে ধার গ্রহণ করে এবং এই টাকা থেকে তারল্য সংরক্ষণ করে বাকী টাকা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ বা ধার হিসাবে প্রদান করে । তবে ঋণ দেওয়া এবং নেওয়া এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো ব্যাংকের লাভ। তাই নিজের টাকা না থাকা সত্ত্বের ব্যাংক একদিকে জনসাধারণের কাছ থেকে ধার গ্রহণ করে এবং অপরদিকে ধার দেয় বলে ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়। তাই অধ্যাপক কেয়ানক্রস বলেন,ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ কারবারী প্রতিষ্ঠান ধার ও ঋণের ব্যবসায়ী। পরবর্তী অংশ আগামীকাল