উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে অবশেষে তেরখাদার কোদলা গ্রামের একটি বাল্যবিয়ে বন্ধ হল। জানা যায়, ওই গ্রামের টুকু গাজীর ৭ম শ্রেণিতে পড়ুয়া কন্যা খাদিজা বেগমের সাথে তেরখাদা গ্রামের মিলন সিকদার নামে এক যুবকের বিয়ে উপলক্ষে মেয়ের বাড়িতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়। গত বুধবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী বিষয়টি জানতে পেরে পুলিশ নিয়ে টুকু গাজীর বাড়িতে হানা দেন। এর ফলে বাল্যবিয়েটি ভণ্ডুল হয়ে যায়।
