ব্যবসায়ীর দুই লাখ টাকা নিয়ে বিক্রয় প্রতিনিধি উধাও

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৩৭
ঢাকার সিটি গ্রুপের ভাণ্ডারিয়া-কাউখালীস্থ (পিরোজপুর) বিক্রয় প্রতিনিধি অলিউল ইসলাম ভিটাবাড়িয়ার ব্যবসায়ী জালালউদ্দিনের ২ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। এ ব্যাপারে জালালউদ্দিন গত ৫ জুন/১৩ ভাণ্ডারিয়া থানায় ডায়েরি (নং ১৮৩) করেছেন। জানা গেছে, ওই প্রতিনিধি সিটি গ্রুপের নামে খৈল বাবদ ৬৪ হাজার ৪৪০ টাকা এবং তেল বাবদ ১ লাখ ৪ হাজার ৪ শ’ টাকা টিটি করার কথা বলে গত ২৩ ও ২৫ মার্চ জালালকে ব্যাংকে নিয়ে যায়। জালালের টাকায় দু’দিনে দু’টি টিটি করে। দাম পরিশোধের পরও মালামাল না পেয়ে সে অলিউলের ০১৭৫৬২৯০৬৯০ নম্বর মোবাইলে কল দিয়ে ফোন বন্ধ পায়। এরপর সে ব্যাংকে গিয়ে জানতে পারে অলিউল ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখা থেকে ঢাকা নওয়াবপুর শাখায় ৪১৭৯ নং হিসাবের অনুকূলে ১ লাখ ৪ হাজার ৪ শ’ টাকা টিটি করেছে। কিন্তু ওই হিসাবটি সিটি গ্রুপের নয়। এরপর সে গত ২৫ এপ্রিল সিটি গ্রুপের এরিয়া ম্যানেজার বায়জিদ শরিফকে বিষয়টি মোবাইলে জানায়। তিনি বলেন, অলিউলকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সে পলাতক আছে। সে নওগাঁর ধামুরহাট উপজেলার চকময়রাম গ্রামের আলেফ আলী মন্ডলের ছেলে।