বৃহস্পতিবার মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর সহযোগিতায় দিনব্যাপী নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস, এম, শফিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। কর্মশালা শেষে উপস্থিত ৩০ জন নারী সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলা নারী উন্নয়ন ফোরাম কমিটি নির্বাচিত করেন। পদাধিকার বলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম সভাপতির দায়িত্ব পালন করবেন। সরাসরি ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সহ-সভাপতি সাহিদা বেগম, সাধারণ সম্পাদক প্রীতি কণা ভাদুড়ি, কোষাধ্যক্ষ রেবেকা সুলতানা। সদস্য নির্বাচিতরা হলেন—ভাস্বতি বিশ্বাস, মোসা. পান্না বেগম, মোসা. লুত্ফা বেগম, সামিরা খাতুন, মোসা. মিনু বেগম, মোসা. রহিমা বেগম, ইন্দিরা বিশ্বাস।
