দিনাজপুরে ডাকাত বাদল স্ত্রীসহ আটক

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৩৯
কুখ্যাত ডাকাত বাদল ও তার স্ত্রী রশিদা বেগমকে ফেন্সিডিলসহ পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। বৃহস্পতিবার চিরিরবন্দর উপজেলার গলাহার কবিরাজপাড়ার কুখ্যাত ডাকাত রবিউল ইসলাম বাদল (৩০) তার স্ত্রী রশিদা বেগমকে (২৪) সঙ্গে নিয়ে ইজিবাইকে দিনাজপুর শহরে আসার সময় হাউজিং মোড় নামকস্থানে পুলিশ তাদেরকে আটক করে। এসময় উভয়ের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।