‘যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের আমলেই শেষ করতে হবে’

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৩৯
সেক্টর কমান্ডার ফোরামের সহসভাপতি ও বাংলার প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে,এম সফিউল্লাহ বীরউত্তম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারকার্য এ সরকারের আমলেই শেষ করতে হবে। বিএনপি, জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিহত করতে হবে। এ জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। রূপগঞ্জ কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, তারাব পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুর রহমান খান, রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মোতালিব, সহসভাপতি ডাঃ শওকত আলী, মেজর (অব.) মশিউর বাবুল, শ্রমিকলীগ নেতা মতিউর রহমান আকন্দ, যুবলীগ নেতা ফারুক হাসান, গিয়াসউদ্দিন বাবুল প্রমুখ।