সুন্দরগঞ্জে এক প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৪০
উপজেলার চন্ডিপুরে দরিদ্র ছলিমউদ্দিনের হতভাগ্য প্রতিবন্ধী পুত্র নওশাদ আলীর (২০) ভাগ্যে আজও জোটেনি প্রতিবন্ধী ভাতা। ছলিমউদ্দিনের ৪ ছেলে-মেয়ের মধ্যে প্রথম পুত্র নওশাদ আলী জন্ম থেকেই প্রতিবন্ধী। জন্মের পর থেকে দরিদ্র ছলিমউদ্দিন অনেক চিকিত্সা করেও তাকে সুস্থ করে তুলতে পারেনি। সে চলতে, হাঁটতে, শুনতে ও কথা বলতে পারে না। অন্যের সাহায্য-সহযোগিতায় তার দৈনন্দিন জীবন কাটছে। দরিদ্র ছলিমউদ্দিন দুঃখের সাথে জানান, তার প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে অনেকবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের নিকট সহযোগিতার জন্য গেলেও কোন লাভ হয়নি।