বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যাবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দলের ২০১৩-১৪ সালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়া এবং সাধারণ সস্পাদক পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাশেম মনোনীত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সোনালী দলের সাবজেক্ট ম্যাটার কমিটির আহবায়ক ও সোনালী দলের গত কমিটির সভাপতি অধ্যাপক ড. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মাসুম আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মাছুমা হাবিব, যুগ্ম সম্পাদক ড. মো. শহিদুল ইসলাম ও ড. মোহাম্মদ সাইফুল্লাহ, দফতর ও প্রচার সম্পাদক ড. মো. বজলুর রহমান মোল্যা, সমাজ কলাণ ও সাংস্কৃতিক সম্পাদক ড. সোনিয়া সেহেলী এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. মো. ওয়াকিলুর রহমান। কমিটির সদস্যরা হলেন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া, অধ্যাপক ড. গোলাম রাব্বানী, অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম, অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, অধ্যাপক ড. এম হারুণ-অর রশিদ, অধ্যাপক ড. গোলাম মর্তুজা।
