সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৪০
ধামরাইয়ে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল শুক্রবার উপজেলার ইসলামপুরে ধামরাই উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেঘনা ব্যাংক লি.-এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, প্রধান অতিথি ছিলেন স্থানীয় এম পি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকুসহ কমিটির অন্যরা এ সভায় উপস্থিত ছিলেন। শেরপুর পৌরসভার বাজেট ঘোষণা শেরপুর প্রতিনিধি \ ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য শেরপুর পৌরসভার ৪৭ কোটি ৬৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌর কার্যালয়ের মিলনায়তনে শহরের বিশিষ্ট নাগরিক, সুধীজন, সাংবাদিক ও পৌর পরিষদ সদস্যদের উপস্থিতিতে পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান তৃতীয়বারের মতো এ বাজেট ঘোষণা করেন। দুমকিতে কৃষি পুনর্বাসন সহায়তায় বীজ বিতরণ দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ১৬০০ কৃষকের মধ্যে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান । পছন্দের প্রার্থীকে ভোট না দেয়ায় স্ত্রীকে মারধর দুমকি গ্রামের কামাল হোসেনের স্ত্রী ইসরাত জাহান তার কথায় পছন্দের মেম্বার প্রার্থীকে ভোট না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছেন । আহত ইসরাত জাহানকে দুমকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলমাকান্দায় দুর্যোগ বিষয়ক কর্মশালা কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা জেলার কলমাকান্দা ডিগ্রি কলেজ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কলমাকান্দা এডিপি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ৩৭টি “সিবিডিএমসি” দুর্যোগ বিষয়ক কমিটির অংশগ্রহণে শুক্রবার বার্ষিক দুর্যোগ বিষয়ক পরিকল্পনা প্রণয়নকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়। এডিপি ম্যানেজার মি. এন্ড্রু অরূপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এইচইএ কো-অর্ডিনেটর মি. ডমিনিক গমেজ। ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বহনকারী মোটরসাইকেলের ধাক্কায় সোলায়মান আলী (৫০) নামের এক পথচারীর মৃত্যু ঘটেছে। ফুলবাড়ী-মধ্যপাড়া সড়কের ফুলবাড়ী উপজেলার স্বজনপুকুর নামক স্থানে গত বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে। নিহত সোলায়মান আলী পৌর শহরের স্বজনপুকুর গ্রামের বাসিন্দা। সৈয়দপুরে বিকাশ কর্মী হত্যা, গ্রেফতার দুই সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে দিনেদুপুরে বিকাশ কর্মী হাবিবকে গুলি করে হত্যা করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জানেরপাড়ের সাইদুল ইসলাম (৩৬) ও একই ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের সোলায়মান আলী ওরফে এরশাদ আলী (৩০)। চাঁদপুরে ডিজিটাল মেলা শুরু চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুরে গতকাল শুক্রবার থেকে ৫ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। এটুআই প্রোগ্রামের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে এ মেলা শুরু হয়েছে। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৫টি স্টল স্থান পেয়েছে। ময়মনসিংহে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ময়মনসিংহ প্রতিনিধি \ শুক্রবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মিলনায়তনে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে ময়মনসিংহ জেলা সনাক ও ইয়েজ গ্রুপের উদ্যোগে ২০১৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের মত বিনিময় সাতক্ষীরা প্রতিনিধি \ সীমান্তে নারী ও শিশু পাচারসহ মাদক চোরাচালানী রোধে এবং সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বিজিবি ৩৮ ব্যাটেলিয়নের নবাগত অধিনায়কের সাথে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা বিজিবি ৩৮ ব্যাটেলিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল এর আর মোঃ পারভেজ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর সামছুজ্জামান মোহাম্মদ আরিফুল ইসলাম, অপারেশন অফিসার আনোয়ারুল মাযহার, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। শ্রীপুর পৌরসভার বাজেট ঘোষণা শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার নতুন কোন কর আরোপ ছাড়াই শ্রীপুর পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের ৩৭ কোটি ০৯ লাখ ৬৫ হাজার ২৬৩ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আনিছুর রহমান। উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আ.জলিল, কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল, মজিবুর রহমান, আয়নাল হক, ছালাম মোল্লা। রাজবাড়ীতে ডিজিটাল মেলা উদ্বোধন রাজবাড়ী প্রতিনিধি \ বৃহস্পতিবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ মেলা উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার এ.এন সামসুদ্দিন আজাদ চৌধুরী। রানিনগরে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান রানিনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানিনগর উপজেলার মাধাইমুড়ি হাটগাড়ীপাড়া গ্রামের আনিছা ওরফে পুঁটি (২৫) নামের এক শারীরিক প্রতিবন্ধীকে মর্ডান ম্যানশন (৯ম তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা- এলাকার মোঃ শরিফুল ইসলাম দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রানিনগর সংবাদদাতা কাজী আনিছুরের নিকট একটি হুইল চেয়ার কেনার জন্য ১০ হাজার টাকা পাঠায়। তার টাকা দিয়ে একটি হুইল চেয়ার ও ৩ হাজার টাকা তিনি প্রদান করেন। বরগুনা পৌরসভার বাজেট ঘোষণা বরগুনা (উত্তর) প্রতিনিধি \ নতুন কোন কর আরোপ ছাড়াই বরগুনা পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরে ৫৬ কোটি ২৭ লাখ ২১ হাজার ১১৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে মেয়র মো. শাহাদাত হোসেন এ বাজেট ঘোষণা করেন। বক্তব্য রাখেন কাউন্সিলর গৌরাঙ্গ সিকদার শিবু, কাউন্সিলর তৌহিদ মোল্লা, নির্বাহী প্রকৌশলী মো. জসীমউদ্দিন, মহিলা কাউন্সিলর শামসুন্নাহার নাসরিন, বরগুনা মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনে আরা চম্পা, সাঁকোর নির্বাহী পরিচালক সোয়েব ফকরুল প্রমুখ। ইটালী ইউনিয়নের বাজেট ঘোষণা সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় ৩ নং ইটালী ইউনিয়নের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন সচিব মোঃ সুমন। আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ইউপি মেম্বার মুক্তালাল চক্রবর্তী, সংরক্ষিত মহিলা মেম্বার সাজিয়া সুলতানা। গলাচিপা পৌরসভার বাজেট ঘোষণা গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা \ নতুন করারোপ ছাড়াই গলাচিপা পৌরসভায় ২০১৩-২০১৪ অর্থবছরের ৮২ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৯০৭ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র হাজী আ.ওহাব খলিফা। বৃহস্পতিবার পৌরভবনের সভাকক্ষে সভায় হাজী আ.ওহাব খলিফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী মো.শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম মো.ইছা, কাউন্সিলর মো.রফিকুল ইসলাম, সমীর পাল, মাহমুদ হাসান ডিউক, মো. সোহাগ প্রমুখ। রহনপুর পৌরসভার বাজেট পেশ গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংবাদদাতা \ রহনপুর পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের ১৫ কোটি ৪০ লক্ষ ২৮ হাজার ৯৩৭ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। বাজেট পেশ করেন রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস। বৃহস্পতিবার রহনপুর পৌর কার্যালয় চত্বরে বাজেট সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস। তারাগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ নিহত তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ (৫০) বৃহস্পতিবার দায়িত্ব পালন কালে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছে। রংপুর-দিনাজপুর মহাসড়কের বায়ানের বাড়ি নামক স্থানে তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ সৈয়দপুর থেকে রংপুরগামী মাইক্রোবাস না থামিয়ে পালানোর চেষ্টা করে এ সময় এসআই তোফায়েল মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্মরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। পদ্মায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার শিবচর (মাদারীপুর) সংবাদদাতা \ কাওড়াকান্দি-মাওয়া নৌপথে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীর শরীয়তপুর জেলার সুরেশ্বর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নিহত ব্যবসায়ীর নাম আনন্দ দাস (৪০)। তিনি শিবচর পৌর বাজারে কসমেটিক্সের ব্যবসায় করতেন। দুর্ঘটনার তিনদিন পর তার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় এখনও আরো তিনজন নিখোঁজ রয়েছেন। ধামরাইয়ে তথ্য অধিকার সেমিনার ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ বৃহস্পতিবার ধামরাই উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯-এর আওতায় তথ্য কমিশন সেমিনারের আয়োজন করে। সহকারী কমিশনার রেহেনা আক্তারসহ উপজেলার সকল কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ সেমিনারে অংশগ্রহণ করেন। বেড়ায় বিনামূল্যে চক্ষু শিবির বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনা বেড়া উপজেলায় গতকাল শুক্রবার বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। নতুন পেঁচাকোলা গ্রামের মরহুম হাজী কিসমত আলী ফ্রি ফ্রাইডে ক্লিনিকে অনুষ্ঠিত চক্ষু শিবিরে এলাকার ৫ শতাধিক গরীব রোগীর বিনামূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ দেয়া হয়। চক্ষু শিবিরের যাবতীয় ব্যয়ভার বহন করেন সমাজসেবক হাজী মো. ইউনুস আলী। নন্দীগ্রামে পৌরসভার বাজেট ঘোষণা নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া নন্দীগ্রাম পৌরসভার ২০১৩-২০১৪ অর্থ বছরের জন্য ৮ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৬৮৮/০৬ টাকার প্রকাশ্য বাজেট ঘোষণা করেছেন মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত। ২৭ জুন নন্দীগ্রাম পৌরসভা চত্বরে মেয়র সুশান্ত কুমার সরকার শান্তর সভাপতিত্বে উক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের এমপি ইঞ্জি.মোস্তফা আলী মুকুল। নোয়াখালীতে দোকান কর্মচারিদের মানববন্ধন নোয়াখালী প্রতিনিধি \ রমজান মাসে দোকান শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদুল ফিতর ও ঈদুল আযহায় পূর্ণাঙ্গ বেতন-বোনাস প্রদান, নিয়োগপত্রের মাধ্যমে কর্মচারী নিয়োগ করা ও অসুস্থ কর্মচারীর চিকিত্সা ব্যয় বহন করাসহ ৭-দফা দাবিতে দোকান কর্মচারিরা জেলা শহর মাইজদীর টাউন হল চত্বরে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দোকান কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন শেষে সমাবেশে সমিতির দোকান সভাপতি ইব্রাহিম খলিল মঞ্জুর সভাপতিত্বে তাহের বাবুর্চী, মো. দুলাল, মো. জামাল, সাইফুল ইসলাম ও মো. নূর ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন । দীঘিনালায় বঙ্গবন্ধু ফুটবলে ইউপি চ্যাম্পিয়ান দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা \ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন চ্যাম্পিয়ান হয়েছে পাবলাখালী শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়। গতকাল শুক্রবার হাসিনচনপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাসিনচনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পাবলাখালী শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে পাবলাখালী শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হাসিনচনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে। বোদায় ইএসডিওর কর্মশালা বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ ইএসডিও ও ওয়াটার এইড বাংলাদেশ এর উদ্যোগে এসএল ইডব্লিউপি প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদেন প্রকল্প বিষয়ে ধারণা প্রদান শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার বোদা উপজেলার ময়দান দীঘি ইউপি ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার হারেছুল ইসলাম। ভালুকায় গাছ থেকে পড়ে মৃত্যু ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ বাড়ির পাশের গাছ থেকে পাঁকা কাঁঠাল পাড়তে গিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভালুকা উপজেলার রাংচাপড়া গ্রামে এ দুর্ঘনা ঘটে। ঘটনার সময় উপজেলা রাংচাপড়া গ্রামের মধুরটেক এলাকার আবুল কালাম (৪৫) বাড়ির পাশে বৃষ্টিতে ভেজা একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ভালুকা হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান।