মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এলবেগদোর্জ বিজয়ী

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৪৯
মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সাখিয়া এলবেগদোর্জ দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি একজন চ্যাম্পিয়ন রেসলার এবং দেশের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন। বৃহস্পতিবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার বিজয়ের কথা জানানো হয়।—খবর এএফপি’র। নির্বাচনে সকল ভোট গণনা সম্পন্ন হয়েছে এমন ঘোষণা দেয়ার পর মঙ্গোলিয়ার নির্বাচন কমিশন প্রধান সদনমসারেণ চোইনজন জানান, দেশের বর্তমান প্রেসিডেন্ট ৫০.২৩ শতাংশ ভোট পেয়ে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন। চোইনজন জানান, উলান বাটোরে নির্বাচনী কর্মকর্তারা দেশের মোট এক হাজার ৮৯৬টি ভোট কেন্দ ও দেশের বাইরে থাকা ভোটারদের কাউন্টার থেকে তথ্য পাওয়ার পর এ ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক ফলাফলে জানানো হয়, এলবেগদোর্জের প্রধান প্রতিদ্বন্দ্বী কদমানিয়াম্বু বাত-এরদেন নির্বাচনে ৪১.৯৭ শতাংশ ভোট পেয়েছেন। চ্যাম্পিয়ন রেসলার মঙ্গোলিয়ান পিপলস পার্টির প্রার্থী। নির্বাচনে মঙ্গোলিয়ান পিপলস রেভ্যুলশনারি পার্টির প্রার্থী নাতসাগ উদভাল ৬.৫ শতাংশ ভোট পেয়েছেন। তিনি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ।