উত্তরাখণ্ডে দাহ করা হচ্ছে মৃতদেহ, এখনো নিখোঁজ ৩৫০

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৪৯
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ বন্যা ভূমিধসের পর উদ্ধার করা মৃতদেহগুলো পোড়ানো শুরু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩৫০ জন মানুষ। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। বন্যার পর রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কায় কেদারনাথ শহরে অজ্ঞাত পরিচয় লাশগুলোকে বুধবার থেকেই পোড়ানোর কাজ শুরু হয়েছে। ১৮টি লাশ এদিন পোড়ানো হয়। বৃহস্পতিবার পোড়ানো হচ্ছে আরো অন্তত ৪০টি লাশ। শহরের স্থানীয় এক চিকিত্সক একথা জানিয়েছেন। গণমাধ্যমের খবর বলা হয়েছে, কেবল কেদারনাথ থেকেই উদ্ধার করা হয়েছে ৬শ’ মৃতদেহ। তবে সরকারি কর্মকর্তারা এ সংখ্যা নিশ্চিত করে জানাতে পারেননি। সরকারি কর্মকর্তারা এখনো ৩৫০ জন নিখোঁজ রয়েছে।