সংবাদ কণিকা

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:৫০
নতুন সৌরগাড়ি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের একটি দল ব্যতিক্রমী অবয়বের একটি সৌরগাড়ি নির্মাণ করেছে। অস্ট্রেলিয়ায় এ বছরের শেষের দিকে বিশ্ব সৌরগাড়ি প্রতিযোগিতায় অংশ নিতে নতুন সৌরগাড়িটির ডিজাইন করা হয়েছে। নতুন তৈরি সৌরগাড়িটি ১৭৭ ইঞ্চি দীঘ। এটি প্রায় ১ হাজার ৫০০ ওয়াট বিদ্যুত্ উত্পন্ন করতে পারে। এটি ঘণ্টায় ১০০ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। গাড়ি নির্মাতা টিমের ম্যানেজার এরিখ হাউজম্যান বলেন, অধিকাংশ সৌরগাড়ি রেসের জন্য ডিজাইন করা হয়। কিন্তু এ গাড়িটি রাস্তার গতিসীমার ভেতরে অথবা তার খুব কাছাকাছি গতিতে চালানো সম্ভব। —রয়টার্স তিমি শিকার চলছেই ১৯৮৬ সাল থেকে বিপন্ন প্রজাতির তিমি নিধন নিষিদ্ধ করা হয়েছিল। তারপরও নরওয়ে, আইসল্যান্ড এবং জাপানের প্রতিষ্ঠানগুলো তিমি শিকার অব্যাহত রেখেছে। বিশেষ করে জাপানের দাবি, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তারা তিমি শিকার করছে। এদিকে রাশিয়ার চুকচি এবং কানাডার ইনুইটদের মতো আদিবাসী গোষ্ঠীর এখনো তিমি শিকারের আনুষ্ঠানিক অনুমতি রয়েছে। তবে তারা তা বাণিজ্যিক প্রয়োজনে করতে পারবে না। যদিও তিমি শিকার নিষিদ্ধে পরিবেশবাদীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। — ডয়েচে ভেলে ধূমপান কমেছে ফিনল্যান্ডে ফিনল্যান্ডে সরকারের কিছু কঠোর পদক্ষেপের কারণে ধূমপান অনেক কমে গেছে। দেশটিতে এ পণ্যের বিজ্ঞাপন প্রচার একেবারে বন্ধ। এমনকি ইন্টারনেটেও বিজ্ঞাপন প্রচার করা যায় না। তাছাড়া দেশটিতে বেশি হারে কর আরোপ করায় সিগারেটের দাম বেড়েছে অত্যধিক। তাই এত দাম দিয়ে চাইলেই সবাই এসব পণ্য কিনতে পারছে না। দেশটিতে আইন এমন কড়া যে সিগারেটের প্যাকেট দোকানের সামনে সাজিয়ে রাখা যায় না। এছাড়া এসব পণ্য কিনতে হলে বয়স অন্তত ১৮ হতেই হবে। তাই দোকানীরা শাস্তির ভয়ে কম বয়সীদের কাছে এসব পণ্য বিক্রি করে না। - এএফপি