আলী আহাম্মদ
অবিভক্ত বাংলার সিভিল সার্ভিসের সদস্য সাবেক ডেপুটি ম্যাজিস্ট্রেট মরহুম মাওলানা আলী আহাম্মদের ৫৪তম মৃত্যু-বার্ষিকী উপলক্ষে মরহুমের কনিষ্ঠ পুত্র বিচারপতি এ এফ এম আলী আসগরের উদ্যোগে মোহাম্মদপুর ইকবাল রোডস্থ বাইতুস ছালাম জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল, বাইতুল ছালাম হাফেজিয়া মাদ্রাসায় ছাত্রদের খাওয়ার বন্দোবস্ত এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। গ্রামের বাড়ী নূরভিলা নাজিরপুর, বেগমগঞ্জে কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত এবং বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মীর আব্দুর রাজ্জাক
আজ ২৯ জুন মরহুম মীর আব্দুর রাজ্জাকের ১৩তম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে শনিবার বাদ জোহর মাতুয়াইল দক্ষিণপাড়া হাসেম রোডে নিজস্ব ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য মরহুমের ছেলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বিশেষ অনুরোধ জানিয়েছেন।
