মাইক্রোসফট ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ২৯ জুন ২০১৩, ১৮:২৭
উন্নত শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ পদ্ধতির মানোন্নয়নের লক্ষ্যে পারস্পরিক অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মাইক্রোসফট কর্পোরেশনের এডুকেশন ডিরেক্টর (এশিয়া প্যাসিফিক) বেথ ওয়াটশন ও ব্রিটিশ কাউন্সিলের স্কুলস প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার ডমিনিক রেজেস্টার উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, বাংলাদেশে মাইক্রোসফটের শিক্ষক প্রশিক্ষণ সহযোগী হবে ব্রিটিশ কাউন্সিল।